বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫৯
৩৯৬
উত্তর কোরীয় নেতা কিম জং উন কৃষির অগ্রগতি নিয়ে আলোচনা করতে গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক উদ্বোধন করেছেন।
সরকারি সংবাদ মাধ্যম সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ায় ভয়াবহ খাদ্য সংকট চলছে এ ধরনের খবরের মধ্যেই রোববার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
সাধারণত বছরে এক কি দুইবার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এবারকার বৈঠকটি দু’মাসের মধ্যেই অনুষ্ঠিত হলো। এর আগের বৈঠকেও কৃষির ওপর আলোকপাত করা হয়েছিল।
স্বল্প সময় দ’ুটি বৈঠক এবং তা কৃষি বিষয়ে হওয়াতে দেশটিতে ভয়াবহ খাদ্য ঘাটতি চলার জল্পনা আরো জোরদার হয়েছে।
সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, রোববার অনুষ্ঠিত ক্ষমতাসীন দলের শীর্ষ কর্মকর্তাদের এ প্লেনারি বৈঠকের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। নতুন যুগে গ্রামীণ বিপ্লব বিষয়ক কর্মসূচি, বিশ্লেষণ ও পর্যালোচনা এবং অবিলম্বে জরুরি কর্মসূচি বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
বিস্তারিত উল্লেখ না করে কেসিএনএ’র খবরে আরো বলা হয়, বৈঠকে অংশগ্রহণকারীরা আলোচনা শেষে সর্বসম্মতভাবে এজেন্ডা অনুমোদন করেছেন।
এদিকে দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়ায় অনাহারে মৃত্যুর খবর পাওয়া গেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র কু বিয়ং সাম গত সপ্তাহে বলেছেন, আমাদের জানামতে সেখানে গুরুতর খাদ্য সংকট চলছে।
উল্লেখ্য, পরমাণু শক্তি সম্পন্ন উত্তর কোরিয়া দীর্ঘ দিন ধরেই আন্তর্জাতিক অবরোধের আওতায় রয়েছে। দীর্ঘ সময় ধরেই দেশটিকে খাদ্যের যোগানের জন্যে সংগ্রাম চালিয়ে আসতে হচ্ছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত