বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫৪
৪১০
জেলায় বাণিজ্যিকভাবে গোলাপ ফুল চাষ করে ব্যাপক সাফল্য পাওয়া যাচ্ছে। এ জেলায় উৎপাদিত গোলাপের আলাদ বৈশিষ্ট্য রয়েছে। তাই বাজারে এর চাহিদাও বেশি। গত কয়েক বছর ধরে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ফুল চাষ করে কৃষকরা সাফল্য পাচ্ছিল না। জেলার হোমনা, মুরাদনগর, বরুড়া, তিতাস, সদর উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলায় গোলাপ চাষ শুরু করলেও সাফল্য আসেনি। তাই মাঝপথে এ চাষ বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি এ ফুল চাষের উদ্যোগ নিয়ে ব্যাপক সাফল্য পাচ্ছেন কুমিল্লার বরুড়া উপজেলার কৃষক চারু মিয়া। মাটিউর্বর হওয়ায় ফলনও ভালো হচ্ছে। আশা জাগাচ্ছে আশপাশের কৃষকদের। চলতি বছর তিনটি জমির ৩০ শতাংশ জমিতে গোলাপ চাষে লাভবান হয়েছেন চারু মিয়া। নানা জাতের গোলাপ ফুটছে তার জমিতে। চারু মিয়ার এ গোলাপ কুমিল্লার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে। শুরুতে শখের বশে হলেও লাভ হওয়ায় এখন তা পেশায় পরিণত হয়েছে। চারু মিয়ার চাষ দেখে বিস্মিত স্থানীয় কৃষকরা। তারা তার সাফল্যের গল্প বলে বেড়ান এলাকা জুড়ে। তার ব্যবসায় ব্যাপক সাফল্যে গর্বিত তারাও। চারু মিয়া বলেন, গোলাপ চাষ লাভজনক ও চাহিদা থাকার কারণে এ চাষের সম্ভবনা দেখা দিয়েছে।
কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের কুমিল্লার উপ-পরিচালক মিজানুর রহমান বাসসকে বলেন, কুমিল্লা জেলার জমি উর্বর হওয়ায় এখানে সব ধরনের ফসল ফলে। তবে ফুলের ক্ষেতে এ প্রথম সাফল্য পাওয়া গেছে। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে গোলাপ চাষিদের সব ধরনের সহযোগিতাও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত