অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৯ই মে ২০২৬ | ২৬শে বৈশাখ ১৪৩৩

ভোলার মেঘনায় অবৈধ জালে মৎস্য শিকারের দায়ে ৮২ জেলেকে জরিমানা

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৩৩

remove_red_eye

২৪৩

হাসনাইন আহমেদ মুন্না : জেলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে আজ অবৈধ জাল দিয়ে মৎস্য শিকারের দায়ে ৮২ জেলেকে এক লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় মৎস্য বিভাগের উদ্যেগে বৃহস্পতিবার দিনব্যাপী মেঘনার বিভিন্ন পয়েন্টে অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন’র আওতায় এই অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট মো: জসিমউদ্দিন প্রত্যেক জেলেদের ২ হাজার টাকা করে এই অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জেলেরা ঐ দুই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ বাসস’কে জানান, অভিযানে ৮ হাজার মিটার অবৈধ পাই জাল ও ৪টি নৌকা জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন ধরণের প্রায় ২মন মাছ উদ্ধার করা হয়। জাল পুড়িয়ে বিনষ্ট, নৌকা নিলামে বিক্রি ও মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়। আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেয়া হচ্ছেনা বলে জানান তিনি।
এসময় বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন, তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অভিযানে কোষ্টগার্ড ও পুলিশের একটি দল সহায়তা করে।

সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল

সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি

জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশের সংযোগে অগ্রগণ্য প্রতীকী ব্যক্তিত্ব

রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশের সংযোগে অগ্রগণ্য প্রতীকী ব্যক্তিত্ব

বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী

বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী

ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

আরও...