অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ইইউ ও ব্রিটেনের ওপর ইরানের পাল্টা নিষেধাজ্ঞা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৪৮

remove_red_eye

৪১৯

ইরান ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের ৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে। 
ইরানে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ মোকাবেলায় তেহরানের নেয়া পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইইউ ও ব্রিটেন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর পাল্টা জবাব হিসেবে ইরান মঙ্গলবার এ পদক্ষেপ নিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী বিভিন্ন গ্রুপকে সহায়তা এবং অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোসহ সহিংসতা ও অস্থিতিশীলতাকে উস্কে দেয়ার কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
ইউরোপের বিভিন্ন দেশের কয়েকটি সামরিক কোম্পানি, মন্ত্রী এবং জাতীয় ও ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের ব্যাংক একাউন্ট ও ইরানের ব্যাংকের সাথে লেনদেন বন্ধ এবং ইরানে প্রবেশে ভিসা নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে সোমবার ইইউ ইরানের ৩২ ব্যক্তি ও দ’ুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানজুড়ে বিক্ষোভ শুরুর পর ইইউ’র এটি পঞ্চম দফার নিষেধাজ্ঞা আরোপ।
উল্লেখ্য, গত বছরের ১৬ সেপ্টেম্বর কুর্দী তরুনী মাশা আমিনী পুলিশি হেফাজতে নিহত হওয়ার পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। সঠিকভাবে হিজাব না পরায় নৈতিক পুলিশ মাশাকে গ্রেফতার করার পর তাদের হেফাজতেই তার মৃত্যু হয়।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...