বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৫৫
৪০০
দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানের মধ্য মেঘনায় অবস্থিত নেয়ামতপুরের চর হাজারীতে সংঘবদ্ধ চোরচক্র চরবাসী কৃষকদের শতাধিক পালিত ভেড়া চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৯ ফেব্রæয়ারী) ভোররাতে এ ঘটনা ঘটে। এ সময় চোরচক্র উপজেলার ভবানীপুর মাছঘাট এলাকা দিয়ে চুরি করা ভেড়া পাচার করার সময় স্থানীয়রা সাতটি ভেড়া, চোরাইকাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার, জেলেদের চুরি হওয়া ইলিশ জাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) সানাউল্লাহ ঘটনাস্থলে গিয়ে ভেড়া, ট্রলারসহ অন্যন্যা চুরি করা মালামাল থানা হেফাজতে নিয়ে আসেন।
ভুক্তভোগী আলমগীর হোসেন, সুমন, কামাল,আবু তাহের সহ অনেকে জানান, দীর্ঘদিন ধরে নেয়ামতপুরের চর হাজারীতে রাখাল দিয়ে ভেড়া লালন-পালন করে আসছেন তারা। রবিবার ভোররাতে গোয়াল ঘর থেকে অস্ত্রশস্ত্র নিয়ে একদল চোর শতাধিক ভেড়া লুটপাট করে নিয়ে যায়। এ সংবাদ পেয়ে খোঁজখবর শুরু করে। এসময় খবর আসে ভবানীপুর মাছঘাট এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলার সহ সাতটি ভেড়া স্থানীয়রা আটক করে। পরে সেখানে গিয়ে আমাদেরগুলো সনাক্ত করি। পরে থানা পুলিশকে খবর দেই। তারা আরও জানান, এসব চোরচক্র চর হাজারীর গুচ্ছগ্রামে অবৈধভাবে বসবাস করে লুটপাট সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে। এ চক্রটি কয়েকদিন আগে চর থেকে মহিষ, গরু ও ভেড়া চুরি করে নিয়ে গেছে। তবে ট্রলারটির মালিক স্থানীয় জনৈক মাইনুদ্দিন বলে কাউন্সিলর আলমগীর জানান।
তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) সানাউল্লাহ জানান, এব্যাপারী একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত