অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ | ১লা কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:৪৭

remove_red_eye

৩৭৪

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের এক যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি সমূহ হচ্ছে, ২০ ফেব্রুয়ারি দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা এবং ২১ ফেব্রুয়ারি ভোরে প্রভাতফেরিসহ আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও জেলা কার্যালয়সমূহে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখবে। উত্তোলন করবে কালো পতাকা।

সেদিন ভোর ৬টা ১৫ মিনিটে দলের নেতা-কর্মীরা রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে সমবেত হয়ে কালো ব্যাজ বুকে লাগিয়ে প্রভাতফেরী করে প্রথমে শহীদদের কবর জিয়ারত এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা।

সারাদেশে মহানগর, জেলা, উপজেলা ও থানার কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা অধনমিতকরণ, কালো পতাকা উত্তোলনসহ স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করার জন্য দলের সব জেলাকে বলা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

মহাসচিবের সভাপতিত্বে যৌথ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, মনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, আবদুস সাত্তার পাটোয়ারি, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমদে, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, মহানগর বিএনপির রফিকুল আলম মজনু, যুব দলের মুনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, তাঁতী দলের আবুল কালাম আজাদ, জাসাসের হেলাল খান, জাকির হোসেন রোকন, ‍উলামা দলের মাওলানা সেলিম রেজা, ছাত্র দলের সাইফ মাহমুদ জুয়েলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন

নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন

দুর্গার আগমনে উৎসবের আবহ, লালমোহনে প্রস্তুত ২৩ মণ্ডপ

দুর্গার আগমনে উৎসবের আবহ, লালমোহনে প্রস্তুত ২৩ মণ্ডপ

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নতুন ঋণ পেতে আইএমএফের শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

নতুন ঋণ পেতে আইএমএফের শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজির প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজির প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন ভোলার সেই বৃক্ষপ্রেমী ইমাম

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন ভোলার সেই বৃক্ষপ্রেমী ইমাম

ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রী ও পার্থকে শুভেচ্ছা

ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রী ও পার্থকে শুভেচ্ছা

ভোলার ইলিশায় আগুনে পুড়ল কৃষক ও শ্রমজীবীদের বসতঘর

ভোলার ইলিশায় আগুনে পুড়ল কৃষক ও শ্রমজীবীদের বসতঘর

আরও...