অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

হ্যাট্টিক হারে বাংলাদেশের বিদায়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:০০

remove_red_eye

৪০২

গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচে হেরে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
গতরাতে গ্রুপ-১এ নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭১ রানের বড় ব্যবধানে হেরেছে  বাংলাদেশ। এর আগে শ্রীলংকার কাছে ৭ উইকেটে ও অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারের লজ্জা পেয়েছিলো নিগার সুলতানার দল। এই নিয়ে  বিশ^কাপে পাঁচবার  অংশ নিয়ে সবগুলোতেই প্রথম রাউন্ড থেকে মিশন শেষ করলো বাংলাদেশ।
কেপ টাউনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে  পরাজিত হওয়া  নিউজিল্যান্ড। ওপেনার সুজি বেটসের দুর্দান্ত ইনিংসের সুবাদে বড় ২০ ওভারে ৩ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায়  নিউজিল্যান্ড।
৬১ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৮১ রান করেন বেটস। এই ইনিংসের  মাধ্যমে  নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বল হাতে বাংলাদেশের ফাহিমা খাতুন ২টি ও স্বর্ণা আকতার ১টি উইকেট নেন।
১৯০ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই চাপে ছিলো বাংলাদেশ। ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ৬৪ রান তুলে তারা। ততক্ষণে আস্কিং রান রেট ১২ ছাড়িয়ে গেলেও দ্রুত রান তুলতে পারেননি কোন ব্যাটারই। মাত্র তিন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করেন। স্বর্ণা সর্বোচ্চ ৩১ রান করেন । এ ছাড়া  মুরশিদা খাতুন ৩০ ও শামিমা সুলতানা ১৪ রান করেন। অতিরিক্ত খাত থেকে ১৭সহ শেষ পর্যন্ত  ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রান করতে পারে  বাংলাদেশ।
আগামী ২১ ফেব্রুয়ারি কেপ টাউনেই গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...