বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:০১
৩৪৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলায় এবার ২ লাখ ২২ হাজার ৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ ক্রাম্পেইন বিষয়ক সাংবাদিকদের জন্য অরিয়েন্টেশন কর্মশালায় ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: তৈয়বুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ২০ ফেব্রæয়ারি সোমবার ভোলা জেলায় ১ হাজার ৬৮৯ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৮১৫ জন শিশুকে নীল রংয়ের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪৪ হাজার ২৮০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য ওই কেন্দ্রগুলোতে ৩ হাজার ৩৭৮ জন স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মী, সিআইচসিটি ও সেচ্ছা সেবক কাজ করবেন।
তিনি আরো জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: তৈয়বুর রহমানের সভাপতিত্বে এসময় ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু, ডা: মহিউদ্দিন শাকিবসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত