বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১১:০৬
৪২৭
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের সম্মেলণ ২০২৩ মঙ্গলবার বিকালে ভোলা সরকারি কলেজের বকুলতলা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রফেসর পারভীন আখতারকে সভাপতি ও নাসির লিটনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
বিকাল ৪টায় খেলাঘর শিশু শিল্পীদের জাতীয় সঙ্গীত পরিবশেনের মধ্যদিয়ে সম্মেলণ শুরু হয়। পরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক গাজী নজমুল হোসেন আকাশ। স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের সভাপতি প্রফেসর পারভীন আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাঘর বরিশাল জেলা সম্মলণের সাংগঠনিক উপ কমিটির চেয়ারম্যান পঙ্কজ রায় চৌধুরী, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া। বক্তব্য রাখেন হোসেনে আরা বেগম চিনু, অধ্যক্ষ খালেদা খানম, নাসির লিটন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অসীম সাহা।
দ্বিতীয় পর্ব সাংগঠনিক অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রফেসর পারভীন আখতারকে সভাপতি ও নাসির লিটনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সহ-সভাপতিরা হচ্ছেন প্রফেসর গোলাম জাকারিয়া, খালেদা খানম, হোসনে আরা বেগম চিনু, অসীম সাহা ও মো. এরশাদ। সহ-সধারণ সম্পাদক তাপস কুমার মজুমদার, সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার সাথী, সাংস্কৃতিক সম্পাদক রেহানা ফেরদৌস, অর্থ সম্পাদক ভাস্কর মজুমদার, দপ্তর সম্পাদক অনুপ রতন মজুমদার, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক লুতফুন নাহার, সাহিত্য সম্পাদক সুপ্রিয়া রানী। নির্বাহী সদস্য উত্তম কুমার ঘোষ, জিয়া উদ্দিন জিয়া, কাজী নাছিমা শিরিন তুলি, হালিমা আক্তার ঝর্ণা, গালিব ইবনে ফেরদৌস, আমেনা আহসান স্মৃতি, আফরোজা সুলতানা মুন্নী ও নিলা চৌধুরী সম্পা।
উদ্বোধনী পর্বের পর খেলাঘরের শিশু শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত