অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলাবাসীকে স্বচ্ছ নিয়োগ উপহার দিতে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১১:০৪

remove_red_eye

৩৪৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : "চাকরি নয়, সেবা" এই ¯েøাাগানকে সামনে রেখে বুধবার  ভোলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়েছে।
বাছাই পর্বের প্রথম দিনে পুলিশ লাইন্স মামে উপস্থিত ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভোলাবাসীকে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এসময় তিনি প্রথম দিনের প্রাথমিক ভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি আরো বলেন, আমরা জেলা পুলিশ বিচক্ষণতার সাথে কাজ করছি। আমরা শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই শুধুমাত্র নির্বাচিত করতে চাই। শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে, অন্য কোন যোগাযোগ কিংবা তদবিরে নিয়োগ হবে না।
এসময় পুলিশ সুপার প্রাথমিক ভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার অনুরোধ জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা পুলিশ সুপার হেডকোয়ার্টার মোঃ আলী হায়দার, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বরিশাল বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদার, ঢাকা পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদ হাসান, ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) শংকর কুমার দাস, ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ গোলাম রাব্বি চৌধুরি, ডাঃ নাহিদা সুলতানাসহ অন্যান্যরা।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...