অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


মরহুম গোলাম মোস্তফার শোক সভা ও দোয়া মোনাজাত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১১:২৬

remove_red_eye

৩৬৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব গোলাম মোস্তফার স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ভোলা জেলা আওয়ামীলীগের উদ্দোগ্যে জেলা পরিষদ হল রুমে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
প্রধান অতিথির বক্তেব্যে তোফায়েল আহমেদ বলেন, আওয়ামীলীগে নেতা গোলাম মোস্তফার আচার আচরণ ছিলো খুবই ভালে, তিনি কারো সাথে কখনো রাগ করে কথা বলতেন না। তার মৃত্যুতে আমরা সবাই ব্যাথিত ও মর্মাহত। তিনি আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে অনেক কাজ করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার কথা কখনো ভুলবো না। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান  ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবদুল মমিন টুলুর সভাপত্বিত্তে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এডভোকটে আশরাফ হোসেন লাভু, এডভোকেট জুল ফিকার আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়াম্যান মোঃ ইউনুস প্রমুখ।
পরে শোক সভা শেষে মরহুম গোলাম মোস্তফার জন্য দোয়া কামনা করা হয়।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...