অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করলেন ট্রিপিয়ার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

৩৯৪

২০২৫ সালের জুন পর্যন্ত নিউক্যাসলের সাথে চুক্তি নবায়ন করেছেন ইংলিশ ডিফেন্ডার কিয়েরান ট্রিপিয়ার। 
৩২ বছর বয়সী এই ডিফেন্ডার গত এক বছরে ম্যাগপাইদের উত্থানের পিছনে অবদান রেখে চলেছেন। গত বছর জানুয়ারিতে এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে নিউক্যাসলে যোগ দিয়েছিলেন ট্রিপিয়ার। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় নিউক্যাসল ১৬ ম্যাচে কোন গোল হজম করেনি। রক্ষনভাগের এই দৃঢ়তায় ট্রিপিয়ারও অবদান রেখেছেন।  
এডি হোয়ের দল প্রিমিয়ার লিগে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। মঙ্গলবার সাউদাম্পটনের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলের জয়ে লিগ কাপের ফাইনালের পথে এগিয়ে রয়েছে নিউক্যাসল। 
চুক্তি নবায়ন প্রসঙ্গে ট্রিপিয়ার বলেছে, ‘এটা আমার জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। এই মুহূর্তে নিউক্যাসল সঠিক পথেই রয়েছে।’
সৌদি মালিকের অধীনে নিউক্যাসলের প্রথম চুক্তিভূক্ত খেলোয়াড় ছিলেন টটেনহ্যামের এই রাইট-ব্যাক। গত মৌসুমে প্রিমিয়ার লিগে নিউক্যাসলকে ধরে রাখার পিছনে ট্রিপিয়ারের অবদান ছিল সর্বাগ্রে। আর এবার তো নিউক্যাসল চ্যাম্পিয়ন্স লিগে জায়গা ধরে রাখা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। 
নিউক্যাসল  কোচ হোয়ে বলেছেন, ‘মাঠ ও মাঠের বাইরে ট্রিপিয়ার দারুনভাবে অবদান রেখে চলেছে। সে আসার পর থেকে কঠিন মুহূর্তে নিজের নেতৃত্ব প্রমান করেছেন। দলকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রতিদিনই সে কষ্ট করে যাচ্ছে।’

সূত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...