অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

মধ্যপ্রাচ্য সফরে ব্লিংকেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৪৮

remove_red_eye

৩৬৫

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য সফরের শুরুতে রোববার মিশর যাচ্ছেন।
এ সফরকালে তিনি মার্কিন প্রভাব দিয়ে ইসরাইল ফিলিস্তিন উত্তেজনা কমানোর চেষ্টা করবেন।
ব্লিংকেন সোমবার ও মঙ্গলবার জেরুজালেম ও রামাল্লা সফর করবেন। ইসরাইলের নবগঠিত ডানপন্থী সরকারের সাথে সাক্ষাতের জন্যে ব্লিংকেনের সফর নিয়ে দীর্ঘদিনের পরিকল্পনা থাকলেও বর্তমানের ভয়াবহ সহিংস বাস্তবতায় এ সফর জরুরি হয়ে পড়েছিল।
ব্লিংকেন ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনী নেতা মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাত করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিড্যান্ট প্যাটেল সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেছেন, ব্লিংকেন উত্তেজনা কমাতে দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাবেন।
এদিকে ইসরাইল ফিলিস্তিন সহিংসতার প্রেক্ষিতে ব্লিংকেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথেও বৈঠক করবেন।
মধ্যপ্রাচ্য সংকটে মিশরের ঐতিহ্যগত ভূমিকার কারনে সিসি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয়েছেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিশরের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছেন।
পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ইসরাইলী সেনা অভিযানকালে নয়জন নিহত হয়েছে। শুক্রবার পূর্ব জেরুজালেমে সিনাগগের বাইরে এক ফিলিস্তিনী বন্দুধারীর হামলায় সাতজন নিহত হয়েছে।
সম্প্রতি ইসরাইল ফিলিস্তিনের মধ্যকার এ সহিংসতা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে।

সূত্র বাসস

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...