হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৩ রাত ১০:২১
৩৫৯
হাসনাইন আহমেদ মুন্না: ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশসহ অনান্য মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন চলছে। মৎস্য বিভাগের উদ্যেগে গত ৪ জানুয়ারি থেকে এ অভিযান শুরু হয়ে দুই মাস পর্যন্ত চারটি ধাপে ২৫ ফেব্রæয়ারি পর্যন্ত চলবে। বর্তমানে দ্বিতীয় ধাপের অভিযান চলছে। এর আগে ৪ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত প্রথম ধাপের অভিযান সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৭’শ মিটার, ছোট ফাসের বেহুন্দী জাল ৫’শ ৭৭ টি। এছাড়া মশারি জাল, পাই জাল, বের জাল, খুটি জালসহ অনান্য জাল আটক করা হয়েছে ২’শ ৩১টি।
মৎস্য বিভাগ সূত্র জানায়, ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের অভিযানে ২৪ জানুয়ারি পর্যন্ত মোট কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে ৫৪ হাজার ৭’শ মিটার। বেহুন্দি জাল ১’শ ৩৮ টি। চরঘেরা, বের জাল, পাইজাল, মশারি, খুটি জালসহ মোট ১’শ ৬১টি জাল জব্দ করা হয়েছে। ইতোমধ্যে যা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এই সময়ে জেলায় ৭ টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪২ টি অভিযান পরিচালনা করা হয়। ৩ টি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে প্রথম ধাপে ১১ টি মোবাইল কোর্টে ৬৭টি অভিযানে কারেন্ট জাল ৩ লাখ ৭২ হাজার মিটার, বেহুন্দি জাল ৪’শ ৩৯ টি জালসহ অন্যান্য ৭০ টি জাল উদ্ধার করা হয়েছে। এসময় ৯টি মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাটকা উদ্ধার হয়েছে ৫’শ ৮৮ কেজি।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ জানান, অবৈধ জাল নিয়ন্ত্রণ করে বৈধ জালের ব্যবহার বৃদ্ধি করা ও মাছের প্রজনন ক্ষেত্র এবং আবাসস্থল সংরক্ষণ করার জন্যই আমাদের এই অভিযান চলছে। অভিযানে মাছের সহনশীল আহরণ নিশ্চিত করার পাশাপাশি মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য ছোট ফাসের জাল ধ্বংস করা হচ্ছে।
তিনি আরো বলেন, ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার উপকূলীয় এলাকা মাছের প্রজননের অন্যতম ক্ষেত্র। অবৈধ কারেন্ট জালসহ ছোট ফাসের জালগুলো আমাদের ইলিশসহ অনান্য মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর। ইতোমধ্যে অবৈধ এসব জাল নির্মূলে আমরা অনেকটাই সফল। মেঘনার চরগুলো অবৈধ জালমুক্ত করা হয়েছে। অচিরেই তেঁতুলিয়সহ সকল স্পট অবৈধ জাল মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন জেলার প্রধান এই মৎস্য কর্মকর্তা।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত