বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই মার্চ ২০১৯ সকাল ১০:৫৬
১০৪৯
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদফতরের ঊধ্বর্তন কর্মকর্তারা। অভিযানে দেখা যায়, হাসপাতালের ছয় চিকিৎসকের কেউ-ই কর্মস্থলে উপস্থিত নেই। স্থানীয় রোগীদের ভোগান্তি চরমে থাকলেও হাজির নেই অনেক কর্মকর্তা-কর্মচারীও।
মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) সকালে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. অমল চন্দ্র সাহা।
বাংলানিউজকে তিনি জানান, ঝটিকা অভিযানে দেখা যায়- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফ) ডা. মেশকাতুল আবেদসহ কর্মরত ছয় চিকিৎসকের সবাই অনুপস্থিত ছিলেন। এছাড়া নার্স ও অন্যান্য পদের ২১ জন স্টাফের কাউকে-ই যথাসময়ে উপস্থিত পাওয়া যায়নি।
ডা. অমল জানান, স্বাস্থ্য বিভাগের ওপর বর্তমান সরকারের বিশেষ নজরদারি রয়েছে। এর অংশ হিসেবেই মঙ্গলবার এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, ‘হাসপাতালে আমাদের যাওয়ার খবর পেয়ে একে একে সবাই উপস্থিত হতে থাকেন। কিন্তু কেউ-ই যথাসময় উপস্থিত হতে পারেননি। এটা পরিবর্তন হওয়া জরুরি।’
এ বিষয়ে ছয় চিকিৎসকসহ ২৭ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে কুড়িগ্রাম সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ডা.অমল চন্দ্র সাহা।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত