বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৩ রাত ০৯:১০
৩৬৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলায় মালবাহী ট্রাকের পিছনে ধাক্কা লেগে মো. রিয়াজ (২৭) নামের ব্যাটারীচালিত এক অটোরিকশার চালক নিহত হয়েছে। নিহত রিয়াজ উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিমুদ্দিন গ্রামের আজগর হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল ১০টার দিকে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শরীফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালের দিকে মো. রিয়াজ তার অটোরিকশাটি নিয়ে চরফ্যাশন বাজার থেকে দক্ষিণ দিকে যচ্ছিলেন। এসময় চরফ্যাশন বাজারে দক্ষিণ পাশে শরীফপাড়া এলাকার পৌরসভার সাবেক মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের বাসার সামনের সড়কে আসলে তাঁর সামনে একটি মালবাহী ট্রাক ব্রেক করে। এসময় সে অটোরিকশাটিকে তাৎক্ষনিক ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার কর চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত