চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:৩৫
৪১৬
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে চরমানিকা ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অপ-প্রচারের অভিযোগ পাওয়া গেছে। সোমবার মাদ্রাসা শিক্ষক ফরিদ উদ্দিন সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন।
মাদ্রাসা শিক্ষক ফরিদ উদ্দিন অভিযোগ করেন, চর আইচা মৌজার ৫৫০নম্বর খতিয়ানে ২০২১সনে তিনি সত্তার থেকে ৩১ শতাংশ জমি খরিদ করে ভোগ দখলে আছেন। ২০০৩সনে অবসর প্রাপ্ত শিক্ষক নুরুল আমিন তার পিতা আলমগীর বেপারীর নিকট ২৫ শতাংশ জমি বিক্রি করেন। কিন্তু নুরুল আমিন আলমগীর বেপারীকে তার জমিতে দখল না দিয়ে এওয়াজ বন্টকের মাধ্যমে তার ভাইদের জমিতে দখল দেন। সম্প্রতি তার ভাইরা ঐ জমি থেকে তাদেরকে দখল উচ্ছেদ করায় থানাসহ স্থানীয় শালিসের সিদ্বান্তে তাদেরকে জমি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত দেয়া হয়েছে। একারণে তারা নুরুল আমিন থেকে ক্রয়কৃত খতিয়ানের দাগভুক্ত জমিতে অবস্থান নিয়েছেন। কিন্তু শিক্ষক নুরুল আমিন গংরা সিদ্ধান্ত না মেনে জমি দখলের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তিনি দাবী করেন, নুরুল আমিন ক্রয়কৃত ৮২শতাংশ জমির বাহিরে আরো ১০শতাংশসহ ৯২শতাংশ জমি ভোগ দখলে রেখেছেন।
অভিযোগের বিষয়ে অবসর প্রাপ্ত শিক্ষক নুরুল আমিন বলেন, জমি দাতা সাত্তারের খতিয়ানে জমি না থাকলেও চরমানিকার তহসিলদার মারুফ হোসেন ফরিদ মাস্টারকে ৩১শতাংশ জমির নামজারী খতিয়ান দিয়েছেন। যার বিরুদ্ধে মিসকেইছ চলমান আছে। ফরিদ মাস্টার ওই খতিয়ান পেয়ে আমাদেরকে হয়রানি করছেন।
তহসিলদার মারুফ হোসেন জানান, খতিয়ানটি ভুলবসত হয়েছে। যা বাতিলের প্রস্তাব করা হয়েছে।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত