অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মনপুরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উৎযাপন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:৫১

remove_red_eye

৪০২

মনপুরা প্রতিনিধি: “গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিবে আলোর দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলার মনপুরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ পালিত হয়।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার আন্দিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একসিলারেটিং প্রোটেকশন ফর চিল্ড্রেন (এপিসি) প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠান পালিত হয়।

আলোচনা সভায় আন্দির পাড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানাউল্লাহ দিদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।

বক্তরা বলেন, শিশু শ্রম বন্ধে ও শিশু অধিকার নিশ্চিতে সামাজিক আন্দোলনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়াও শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের সমাজের সবাই বিশেষ ভূমিকা পালনের দাবী করেন বক্তরা।

পরে শিশুর অধিকার, শিশু নির্যাতন রোধে জরুরী সহায়তা নাম্বার (১০৯৮, ১০৯, ৯৯৯) এবং প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, তথ্য কর্মকর্তা শম্পা রাণী দাস, এপিসি প্রকল্পের চাইল্ড রাইটস ফ্যাসিলিটিটর মোঃ আমজাদ হোসেনসহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...