অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

৮ মাসে ভারতের ভিসা নিয়েছেন ১০ লাখ বাংলাদেশি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:৪৩

remove_red_eye

৫১০

বাংলার কণ্ঠ ডেস্ক : গত বছর আট মাসে ১০ লাখ বাংলাদেশি ভারতের ভিসা নিয়েছেন। ২০২২ সালের মার্চের শেষ সপ্তাহ থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশিদের জন্য এই ভিসাগুলো ইস্যু করে ভারতীয় দূতাবাস।  জানা গেছে, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছরের মার্চের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশিদের জন্য আবারও চালু হয় ভারতের পর্যটন ভিসা।

নিয়ম-নীতি শিথিল হতে থাকলে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে টুরিস্ট ভিসার অনুমতি দেয় ভারত সরকার। এরপর থেকে বাংলাদেশিদের ভারত ভ্রমণ আবারও মহামারি শুরু হওয়ার আগের পর্যায়ে ফিরে গেছে।
পুনরায় ভিসা চালু হওয়ার পর গত বছরের নভেম্বর পর্যন্ত ১০ লাখের বেশি বাংলাদেশি ভারতের ভিসা নিয়েছেন; এরমধ্যে ২ লাখ ৭৩ হাজার রয়েছে মেডিক্যাল ভিসা। ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন সূত্রে জানা যায়, করোনার আগে ২০১৯ সালে ১৬ লাখের বেশি বাংলাদেশি ভারতের ভিসা নেন। ২০২১ সালে লকডাউন সত্তে¡ও বাংলাদেশিদের জন্য ২ লাখ ৩০ হাজার ভিসা ইস্যু করে ভারত, যার মধ্যে ১ লাখ ৯৬ হাজার ছিল মেডিক্যাল ভিসা।

ঢাকার ভারতীয় ভিসা সেন্টারের ডেপুটি অপারেটিং অফিসার কিংশুক মিত্র জানান, ঢাকার ভিসা সেন্টারটি বিশ্বের সব চেয়ে বড় ভিসা সেন্টার। ২০২২ সালের শেষ দিকে এখানে ভিসার চাহিদা ছিল অনেক বেশি।  বাংলাদেশে ভারতের ১৫টি ভিসা সেন্টার রয়েছে; এরমধ্যে বিশ্বের সবচেয়ে বড় ভিসা সেন্টার রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, যশোর, সাতক্ষীরা, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া, নোয়াখালী, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো মিলে বিশ্বের বৃহত্তম ভিসা অপারেশন নেটওয়ার্ক তৈরি হয়েছে।
বাংলাদেশি নাগরিকদের জন্য বিনামূল্যে ভারতের ভিসা ইস্যু করা হয়। যদিও ভিসা আবেদন জমা দেওয়ার সুবিধার্থে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) প্রতি আবেদনের জন্য প্রসেসিং ফি বাবদ ৮০০ টাকা করে নেয় বলে জানান তিনি।
বাংলাদেশিরা সাধারণত সবচেয়ে বেশি পায়ে (স্থলবন্দর) ও বাসে, অভ্যন্তরীণ নৌপথে, সমুদ্রপথে, রেলপথে এবং আকাশপথে সীমান্ত পার হয়ে ভারত ভ্রমণে যান। সূত্র রাইজিং বিডি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...