অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ইংল্যান্ড সিরিজেও নিউ জিল্যান্ড কোচের ভাবনায় নেই বোল্ট

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৩ রাত ১০:৪৯

remove_red_eye

৪৮০

পাকিস্তান সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষেও দুই ম্যাচের হোম টেস্ট সিরিজে ট্রেন্ট বোল্টকে দেখা যাবে না, ইঙ্গিত দিলেন নিউ জিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। টেস্ট সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে দেশে ফিরবেন বাঁহাতি সিমার।

নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা বোল্ট বর্তমানে বিগ ব্যাশ লিগে খেলছেন মেলবোর্ন স্টার্সের হয়ে। ৩৩ বছর বয়সী পেসার এরপর মুম্বাই এমিরেটসের হয়ে আইএল টি২০ লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবেন। এই প্রতিযোগিতা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। চারদিন পর ১৬ ফেব্রুয়ারি শুরু হবে ইংল্যান্ড সিরিজ।

পরিবারকে বেশি সময় দেওয়া ও বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গত আগস্টে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম কেটে ফেলেন বোল্ট। তাতে পাকিস্তান সফরে দেখা যায়নি তাকে। আসন্ন ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে তাকে ফেরানো হবে কি না প্রশ্নে স্টিড আভাস দেন, তাকে ছাড়াই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে স্টিড বলেছেন, ‘না, আমি তেমনটা মনে করি না। আমার ও ট্রেন্টের মধ্যে আলোচনা হয়েছে। আমার মনে হয় সংযুক্ত আরব আমিরাত থেকে সে ফিরবে এটার (ইংল্যান্ড টেস্ট শুরু) মাত্র এক বা দুই দিন আগে। ওয়ার্কলোড বিবেচনায় সে পরিকল্পনায় নেই।’

এদিকে নিউ জিল্যান্ডের পেস আক্রমণে শূন্যতা তৈরি হয়েছে। ইনজুরিতে মাঠে বাইরে আছেন ম্যাট হেনরি, কাইল জেমিসন ও অ্যাডাম মিলনে। স্বাভাবিকভাবে তাদের চোট কিউইদের জন্য বিরাট ধাক্কা।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...