অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ইউক্রেনে সাঁজোয়া যান পাঠাবে যুক্তরাষ্ট্র ও জার্মানি : ওয়াশিংটন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:০২

remove_red_eye

৪৭৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বৃহস্পতিবার ইউক্রেনে শক্তিশালী সশস্ত্র পদাতিক  যুদ্ধ যান পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। এটিকে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে পশ্চিমা সামরিক সমর্থনের একটি নতুন ধাপ হিসেবে চিহিৃত করা হয়।
রাশিয়ার বিমান হামলা প্রতিরোধে সাহায্য করার জন্য ইউক্রেনে একটি অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর ক্ষেত্রে জার্মানিও যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করবে।
এ দুই নেতা বলেন, যুক্তরাষ্ট্র  ব্র্যাডলিস সাঁজোয়া যান সরবরাহ করবে যা সাধারণত ২৫ মিমি অটোকানন, একটি ৭.৬২ মিমি মেশিনগান এবং অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল দিয়ে সজ্জিত হয় এবং জার্মানি মার্ডার সাঁজোয়া যান পাঠাবে। আবার এক্ষেত্রে উভয় দেশ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেয়।
এক যৌথ বিবৃতিতে বলা হয়, বাইডেন ও শলৎস ‘রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন ও ইউক্রেনের জনগণের প্রতি তাদের অটুট সংহতি পুনর্ব্যক্ত করেছেন।’
এর পরপরই মন্ত্রিসভার বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বলেন, তিনি ‘ইউক্রেনের জন্য সমর্থন বাড়াতে’ শলৎস সাথে একমত হয়েছেন।
বাইডেন বলেন, ‘এই মুহূর্তে ইউক্রেনের যুদ্ধ একটি জটিল পর্যায়ে রয়েছে। রুশ আগ্রাসন প্রতিহত করতে ইউক্রেনের নাগরিকদের সাহায্য করার ক্ষেত্রে আমরা যথাসাধ্য সবকিছু করছি।’
এদিকে পেন্টগন এবং স্টেট ডিপার্টমেন্ট বলেছে, সাঁজোয়া যানগুলো আগামী দিনে ঘোষিত সামরিক সহায়তার একটি বৃহত্তর প্যাকেজের অংশ হবে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...