অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন দিয়ে মামলা দেয়ার অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৩ রাত ০৯:৩৮

remove_red_eye

৩৫৭

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার জাহানপুর মৌজায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বসত ঘরে আগুন দিয়ে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা গেছে, উপজেলার জাহানপুর ইউনিয়নের পাঁচ কপাট গ্রামের আবদুল ওয়াদুদ ১একর ৫০ শতাংশ জমির মালিক। যার খতিয়ান নং ১০৬০ ও এসএ দাগ নং ১৬১১ ডিয়ারা ৪২১৯২০। আর এ জমিতে আঃ ওয়াদুদের জামাতা মোজাম্মেল হক ঘর উত্তোলন করে বসবাস করছেন। এ জমির দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষ শাহে আলম, আজাদ, কবির ফরাজীগংরা রাতের আধাঁরে আগুন দিয়ে (শাহে আলমের) নিজের বসতঘর পুড়িয়ে গত ১ জানুয়ারী শশীভূষণ থানায় জমির প্রকৃত মালিকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে হয়রানি করছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। মূল জমির মধ্যে ১একর ১০ শতাংশ জমির বিরোধীয় সম্পত্তি নিয়ে প্রতিপক্ষরা প্রভাব খাটিয়ে মোজাম্মেল হকসহ তার পরিবারকে হুমকি ধমকিসহ হত্যা করে গুম করে ফেলার ভয় ভীতি দিচ্ছে বলে অভিযোগ করেন তার পরিবার। মোজাম্মেল হক জানান, জমির বিরোধ নিয়ে চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ে করে।আদালত গত বছরের জানুয়ারির ২৬ তারিখ একটি অস্থায়ী নিষেজ্ঞা দেন। যার মামলা নং ১০/২২।
প্রতিপক্ষরা আদালতের নিষেজ্ঞা অমান্য করে ওই জমি দখলের পায়তারা করে বিভিন্ন ককর্মকান্ড করছে বলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেন। 
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মিজানুর পাটওয়ারী বলেন, দীর্ঘদিন দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছে। ওই জমির মধ্যে একটি ঘর পুড়ে গিয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...