অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১০ই মে ২০২৬ | ২৬শে বৈশাখ ১৪৩৩

ভোলায় নতুন বছরের প্রথম দিন স্কুলে স্কুলে বই বিতরণ উৎসব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৩ রাত ১০:০১

remove_red_eye

৩৪৬

বাংলার কন্ঠ প্রতিবেদক: নতুন বছরের প্রথম দিন সারাদেশের ন্যায় ভোলা জেলাতেও প্রায় সাত লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ২৫ লাখ ৫৫ হাজার নতুন বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে পাঁচ লাখ ৮০ হাজার ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থী রয়েছে তিন লাখ ৬৮ হাজার। রবিবার (১ জানুয়ারী) বেলা ১১ টার দিকে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। এর পর থেকে পর্যায়ক্রমে জেলার এক হাজার ৮৪টি প্রথামিক বিদ্যালয় ও মাধ্যমিক স্তরের ৫১২টি শিক্ষা প্রতিষ্ঠানে এ বই বিতরণ করা হয়। তবে জেলায় এ বছর মোট চাহিদার ৫০ শতাংশ বই এখনো পাওয়া যায়নি। সেগুলো পেলে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উচ্ছ¡াসিত ছিলেন শিক্ষার্থীরা।
 
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানসহ মোট ৫১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ ৬৮ হাজার ৭৪৫জন শিক্ষার্থী রয়েছে। এবছর পাঠ্যবইয়ের চাহিদা দেয়া হয়েছে ৪২ লাখ ৯৪ হাজার ৭৮১টি। এর মধ্যে বই এসেছে ২১ লাখ ৭৭ হাজার ৬৯৫টি। তবে বই এসেছে ২১ লাখ ৭৭ হাজার ৬৯৫টি। যার মধ্যে প্রথম দিন ১৯ লাখ ৭৫ হাজার ২৮০টি বই বিতরণ করা হয়েছে। প্রায় ৫০ শতাংশ বই এসে পৌছায়নি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলা এক হাজার ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখ ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে। এবছর পাঠ্যবইয়ের চাহিদা দেয়া হয়েছে ১২ লাখ ২৮ হাজার। তবে বই এসেছে পাঁচ লাখ ৮০ হাজারটি। যার সবগুলোই প্রথম দিন বিতরণ করা হয়েছে। এখনো ছয় লাখ ৪৮ হাজার বই এসে পৌছায়নি। 
 
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম জানান, এ বছর ভোলা জেলায় প্রাথমিক স্তরে বই চাহিদার অর্ধেকের থেকেও কম পাওয়া গেছে। যে পরিমান বই পেয়েছেন তার সবগুলোই বিতরণ করা হয়েছে। যেহেতেু বছরের প্রথম দিন তাই শিক্ষার্থীদের হাতে দুই তিনটি করেও হলেও সকল শিক্ষার্থীর হাতেই বই পৌছে দেয়া হয়েছে। বাকী বই আসলে শিক্ষার্থীদের দ্রæত সময়ে পৌছে দেয়া হবে।

জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন

জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা

মানুষের সমর্থন পেয়েছি, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা: প্রধানমন্ত্রী

মানুষের সমর্থন পেয়েছি, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা: প্রধানমন্ত্রী

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

দরকষাকষিতে ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব

দরকষাকষিতে ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব

দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না: জামায়াত আমির

দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না: জামায়াত আমির

সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী

আরও...