বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মার্চ ২০১৯ সকাল ০৭:২৯
১১১০
এম ছিদ্দিকুল্লাহ/ জুয়েল সাহা \ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ভোলা পুলিশ লাইনস্ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ । প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেছেন, এই বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু সৃষ্টি করেছেন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু। যার জন্য তিনি শুধু বঙ্গবন্ধু নন, তিনি বিশ্ববন্ধু। নিপীড়িত মানুষের প্রাণ প্রিয় নেতা। সাবেক এই মন্ত্রী আরো বলেন, আমাদের বঙ্গবন্ধু কণ্যা চথুর্তবারের মত প্রধানমন্ত্রী হয়েছেন। আমাদের লক্ষ বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করা। ইতোমধ্যেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে প্রবেশ করেছে। আমাদের মাথা পিছু আয় ১৯০৯ ডলার হয়েছে। আমাদের জিডিপির গ্রোথ ৮.১ শতাংশ হয়েছে। তিনি আরো বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। এই বাংলাদেশকে এক সময় তুচ্ছ তাচ্ছিল্য করতো ,সেই বাংলাদেশকে নিয়ে আজ পৃথিবীর মানুষ গর্ববোধ করে বলে বিস্ময়কর উথœান এই বাংলাদেশের। তার বড় প্রমান এই দ্বীপ জেলা ভোলা।
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আরো বলেন, আমার একটি স্বপ্ন পূরণ বাকী রয়েছে। আশা করি পূরণ হবে। ভোলা থেকে বরিশালের ব্রীজটার কাজ সমাপ্ত হলে ভোলাকে আমরা সিঙ্গাপুরের আদলে গড়ে তুলবো। তিনি বলেন,এক সময় এই ভোলায় কিছুই ছিলো না। আজ ভোলাসহ সারা বাংলাদেশের গ্রাম শহরে রুপান্তরিত হয়েছে। আমার গ্রাম আমার শহর।
ভোলা পুলিশ সুপার মো: মোকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশের অতিরিক্ত আইজি (এডমিন এন্ড অপস) মো: মোখলেসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদ, ,যুগ্ন-সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব,এনামুল হক আরজু,সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। এরপর নৈশ ভোজের আয়োজনসহ পুলিশ লাইন মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত