বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২২ রাত ০১:০০
৪১২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর্দশ ও নিষ্ঠার সঙ্গে পথ চলার আহবান জানিয়ে বলেছেন, তিনি সব সময় আর্দশ নিয়ে চলার চেষ্টা করেছেন। তার বাবা ও মা যে শিক্ষা দিয়েছেন তা তিনি ধারণ করেন। শুক্রবার তার মা ফাতেমা খানমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে দোয়া অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তার মায়ের ভালোবাসা ও আদর্শের কথা তুলে ধরে স্মৃতি চারণ করেন। এ সময় তিনি তার পরিবারের জন্য দোয়া চান । অনুষ্ঠানে তার সরাসরি অংশ গ্রহণের কথা ছিল। শারীরিক কিছুটা অসুস্থতার জন্য আসতে পারেন নি বলেও জানান। ২০০৬ সালের ২৫ ডিসেম্বর ফাতেমা খানম বার্ধক্য জনিত কারনে মারা যান। দোয়া অনুষ্ঠানে অংশ নেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ডক্টর তাসলিমা আহমেদ মুন্নি,বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, জেলা সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আলী সুজা , প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোৗরাঙ্গ চন্দ্র দে, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামছুদ্দিন আহমেদ, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদের খতিব মাওলানা মুজির উদ্দিন। মিলাদ শেষে মধ্যহ্ন ভোজে এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেন।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত