অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

মেঘনায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ  উদ্ধারে ৬ষ্ঠ দিনে দৃশ্যমান অগ্রগতি নেই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২২ রাত ১০:৪২

remove_red_eye

৩৪২

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার মেঘনায় ডুবে যাওয়ায় তেলবাহী জাহাজ এমভি সাগর নন্দিনী-২ উদ্ধার কাজে ৬ দিনেও দৃশ্যমান অগ্রগতি নেই। কবে নাগাত এটি উদ্ধার কাজ শেষ হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বিআইডব্লিটিএ জানিয়েছে, কোস্টগার্ড ও মালিক পক্ষের যৌথ প্রচেষ্ঠায় ৫৫ সদস্য একটি দল চেষ্টা চালিয়ে গত ৩ দিনে ডুবে যাওয়ায় জাহাজের পানির তলদেশে দুটি সিলিং মেশিন বসাতে সক্ষম হয়। এখনও সেখানে আরও দুটি সিলিং বসানোর চেস্টা করছে উদ্ধাকারি দল। এরপর সেন্টারিং করে উদ্ধারকারি জাহাজ জোহুর ও হুমায়ারি দিয়ে টেনে তোলা হবে। কিন্তু ঘন কুয়াশা এবং জোয়ার-ভাটার কারনে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।
বিআইডব্লিউটিএ'র পরিচালক মো. শাজাহান মো. জানান, বুধবার দুপুরের পর থেকে তাদের উদ্ধার কার্যক্রম শুরু হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে নিমজ্জিত তেলবাহী জাহাজের উদ্ধার কাজ শুরু হয়েছে। নদীতে ড্রেজিং করা হচ্ছে। জোয়ার ভাটার উপর নির্ভর করে উদ্ধার কাজ চলছে। এক্সক্লুসিভ মেটিরিয়াল থাকায় কোন ঝুঁকি নেয়া হচ্ছে না। এর জন্য সময় বেশি লাগছে। ওই জাহাজের ভিতরে থাকা তেল আগে উদ্ধার করা হবে। তবে আগামী রবিবারের মধ্যে উদ্ধার করা হবে বলে আশা প্রকাশ করেন।
পদ্মা ওয়েল কেম্পানির ডিজিএম আসিফ মালেক জানান, খুব দ্রুত জাহাজটি উদ্ধারের চেস্টা চলছে।
দুর্ঘটনা কবলিত জাহাজে ১১ লাখ ৫০ হাজার ডিজেল ও অকটেন ছিলো। কি পরিমার তেণের ক্ষতি হয়েছে তা নিরুপন করা সম্ভব হয়নি।
এদিকে সময় যত বাড়ছে ঠিক ততই ভয়াবহ পরিবেশ দূষনের আশংকা করা হচ্ছ। কারন এখনও দুর্ঘটনা কবলিত জাহাজের তেল মেঘনায় ছড়িয়ে পড়ছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল হালিম জানান, পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে, রিপোর্ট এলেই ক্ষতির পরিমান নিরুপন করা যাবে।
 
গত রোববার ভোর রাতে চট্রগ্রাম থেকে চাঁদপুরের উদ্দশ্যে যাচ্ছিল পদ্ন ওয়েল কোম্পানির সাগর নন্দিনী-২ নামের কার্গোজাহাজ। ঘন কুয়াশার কারনে সেটি ভোলার তুলাতলী পয়েন্টে অপর একটি জাহাজের সাথে থাক্কা লেগে ডুবে যায়। এ ঘটনায় আলাদা ৫ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার ঘটনাঢ মালিক পক্ষ ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...