অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনের তিন ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে একটি নৌকা ও দুইটিতে স্বতন্ত্র 

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২২ রাত ১০:৩৮

remove_red_eye

৩৫৩

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনের ৩ইউপিতে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রাপ্ত ভোট গননা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় চরফ্যাশন উপজেলা সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল ফলাফল ঘোষণা করেন। উপজেলার জিন্নাগড় ইউনিয়নে নৌকা মনোনিত প্রার্থী মো. হোসেন মিয়া ৫হাজার ৮৫৮ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আনারস প্রতিকে ২০০৮ ভোট পেয়েছেন। অপরদিকে আমিনাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান মিঠু আনারস প্রতিকে ৪৬৬৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকে ২২৪৬ ভোট ও নৌকা প্রতিক নিয়ে সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন ১০৩৩ ভোট পেয়েছেন। নীলকমল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন ৭২৮৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী আলমগীর হাওলাদার নৌকা প্রতিকে ৫১৭৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। যেখানে র‌্যাব পুলিশ ও বিজিবিসহ ৪ স্তরের নিরাপত্তা বাহিনী ভোটারদের নিরাপত্তায় কাজ করেছেন। এছাড়াও সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রার্থীদের ভোটের ফলাফল শুক্রবার ঘোষণা দিয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...