অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলা প্রেসক্লাব নির্বাচন : ভোটারদের দ্বারে দ্বারে  ছুটছেন প্রার্থীরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২২ রাত ১১:২৫

remove_red_eye

৫৪২

বাংলার কন্ঠ প্রতিবেদক :  আর মাত্র ৫দিন পরই ভোলা প্রেস ক্লাবের নির্বাচন। জেলার পুরানো ও পেশাদার সাংবাদিকদের নিয়ে গড়ে ওঠা এ সংগঠনের নির্বাচনকে ঘিরে তাই মিডিয়া পাড়ায় চলছে ব্যাপক উন্মাদনা। ভোট যুদ্ধে জয়ী তথা প্রচার প্রচারনা চালানোর জন্য মাঠে নেমেছেন প্রার্থীরা। বসে নেই ভোটাররাও। তারাও সরব রয়েছেন প্রেসক্লাব ঘিরে। একক প্রার্থী থাকায় সভাপতি পদে বাংলাদেশ বেতারের প্রতিনিধি ও দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার সম্পদক এম. হাবিবুর রহমানসহ ৯টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত হয়েছেন। তবে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক  পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ৩১ ডিসেম্বর ওই দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদের মধ্যে সহ-সভাপতি পদে এসএ টিভি ও নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি সাহাদাত হোসেন শাহিন, দি ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি কামাল উদ্দিন সুলতান ও সাংবাদিক মো: সুলাইমান এবং সম্পাদক পদে  প্রতিদ্বদ্বীতায় করবেন বর্তমান কমিটির সম্পাদক যুগান্তর ও আরটিভি প্রতিনিধি অমিতাভ রায় অপু এবং ইত্তেফাক প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন। এদিকে প্রেসক্লাব নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা কাঙ্খিত ভোটের ফল নিজ নিজঘরে তুলতে ভোটারদের সঙ্গে দিনে-রাতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। হাতে আর মাত্র ৫ দিন সময় থাকায় শেষ মুহূর্তে এ প্রচারনা এখন তুঙ্গে। তাই দিনের বেলায় একটু কম হলেও সন্ধ্যা হতে না হতেই প্রেসক্লাব ও এর আশপাশে বসে জমজমাট নির্বাচনী আড্ডা। গতকাল শনিবার রাতে সম্পাদক প্রার্থী অমিতাভ রায় অপুকে বিভিন্ন সংবাদপত্র অফিসসহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে দেখা গেছে। এসময় তিনি প্রবীন সাংবাদিক এম এ তাহেরের বাসায় গিয়ে তার কাছ থেকে দোয়া নিয়ে প্রচারনা শুরু করেন। তিনি জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন ।এর আগে ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র ক্রয়, ২০ ডিসেম্বর জমা, ২১ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জাচাই বাছাই ও ২২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের দিন শেষ হয়। আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ সালের জন্য ভোলা প্রেসক্লাবের নির্বাচন' ২০২২ এর পরিচালনা পরিষদে আহŸায়ক পদে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ এবং সদস্য পদে মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম এবং এ্যাডভোকেট নুরনবী দায়িত্ব পালন করছেন। নব নির্বাচিত ওই কমিটি আগামী দুই বছর জন্য দায়িত্ব পালন করবে।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...