বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মার্চ ২০১৯ বিকাল ০৪:৫২
১০১১
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা ও মনপুরায় আর্ন্তজাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৮দফা দাবীতে ভোলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ভোলা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ভোলা জেলা কমিটির সভাপতি চন্দ্র মোহন সিডুর সভাপতিত্বে বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে জাতি, ধর্ম, বর্ণসহ সকল মানুষের সম অধিকারের কথা থাকলেও দলিত জনগোষ্ঠী এখনো বৈষম্যের শিকার হচ্ছে। দলিত জনগোষ্ঠীর জন্য সরকার শিক্ষাবৃত্তি ও বয়স্ক ভাতা চালু করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। সমাবেশে বক্তারা বৈষম্য বিলোপ আইন-১৪ পাশসহ অবিলম্বে ৮ দফা বাস্তবায়নের দাবি জানান। মনপুরা প্রতিনিধি জানান, ভোলার মনপুরায় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০১৯ উপলক্ষ্যে জাত-পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে ও ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রæত বাস্তবায়নে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা চত্বরে ঘন্টাব্যাপি ৮ দফা দাবীতে এই মানববন্ধন ও সমাবেশ হয়।
পরে মানববন্ধনে ‘বৈষম্য বিলোপ আইন দ্রæত প্রণয়ন, দলিত সম্পদায়কে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় আনা, খাস জমি বরাদ্ধ, সরকারি চাকরিতে কোট ব্যবস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোটা পরিবর্তন সহ ৮ দফা দাবী উপস্থাপন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মনপুরা দলিত সম্প্রদায়ের সভাপতি লিটন চন্দ্র দাস।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলিত সম্প্রদায়ের সম্পাদক নারায়ন চন্দ্র দাস সহ শতাধিক দলিত সম্প্রদায়।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত