বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২২ রাত ১০:৪৮
৪২২
সভাপতিসহ ৯ পদে একক প্রার্থী
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে "ভোলা প্রেসক্লাব নির্বাচন ২০২২" এ প্রতিদ্বন্দি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন । মঙ্গলবার দুপুরে ১১ টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। সভাপতি পদসহ ৯ টি পদে ৯ জন একক প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সহ-সভাপতি পদে ৩ জন এবং সাধারণ স¤পাদক পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভোলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা পরিষদ'২২ সূত্র জানায়, সভাপতি পদে একক প্রার্থী এম. হাবিবুর রহমান তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে তিনজন প্রার্থী এ্যাডভোকেট শাহদাত হোসেন শাহীন, এ্যাডভোকেট কামাল উদ্দিন সুলতান এবং মোঃ সুলাইমান, সাধারণ স¤পাদক পদে দুইজন প্রার্থী অমিতাভ রায় অপু এবং আহাদ চৌধুরী তুহিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সহ-সাধারণ স¤পাদক পদে হোসাইন সাদী, অর্থ স¤পাদক পদে এম. হেলাল উদ্দিন, ক্রীড়া স¤পাদক পদে কামরুল ইসলাম, দপ্তর স¤পাদক পদে মোঃ সিদ্দিকুল্যাহ, সাংস্কৃতিক স¤পাদক পদে জসিম রানা, গ্রন্থাগার স¤পাদক পদে তৈয়বুর রহমান এবং নির্বাহী সদস্যের দুটি পদে জুন্নু রায়হান ও নাসির লিটন একক প্রার্থী হিসেবে স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেছেন।
সুত্র জানায়, আজ ২১ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জাচাই বাছাই ও ২২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০২৩-২০২৪ সালের জন্য ভোলা প্রেসক্লাবের নির্বাচন'২২ এর পরিচালনা পরিষদে আহŸায়ক পদে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ এবং সদস্য পদে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম এবং এ্যাডভোকেট নুরনবী দায়িত্ব পালন করছেন। নব নির্বাচিত কমিটি আগামী দুই বছর জন্য দায়িত্ব পালন করবে।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত