অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

 চরফ্যাসনের নিলকমলে নির্বাচনী অফিস মাইক ও অটোরিকশা ভাংচুর  

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২২ রাত ১০:১১

remove_red_eye

৩৮৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার চরফ্যাসন উপজেলার নিলকমল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের বাড়িতে হামলা নির্বাচনী অফিস, প্রচারণার মাইক ও অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে করে  চেয়ারম্যান প্রার্থীর ১৫ কর্মী সমর্থক আহত হয়েছ। রবিবার রাতের এই হামলার ঘটনা ঘটে। এদিকে ওই হামলার ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কয়েক শত নারী পুরুষ বিক্ষোভ করেছে ।  অপরদিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদারও পাল্টা হামলা ও তার নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ করেছে। এতে এলাকায়  দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা  মুখোমুখি অবস্থান নেয়ায় যে কোন সময় সংঘাতের আশংকা রয়েছে।

নিলকমল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন লিখন অভিযোগ করেন, রবিবার সন্ধ্যার পর তাঁর বাড়িতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদারের সমর্থকরা  হামলা চালায়। এসময় তার বাড়ির দরজার নির্বাচনী  অফিসের চেয়ার টেবিল, প্রচার মাইকসহ ৩টি অটোরিকশা ও বাজারে একটি দোকান ভাংচুর করে। এতে স্বতন্ত্র প্রার্থীর ১৫ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে চরফ্যাসন ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।  পুলিশের উপস্থিতেই হামলার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়। এর প্রতিবাদে লিখনের সমর্থকরা ঘোষেরহাট বাজার এলাকায় সোমবার দুপুরে বিক্ষোভ করেছে। নিজের পরাজয় ঠেকাতে  নির্বাচনী মাঠ থেকে প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা সরে যেতে  হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ইকবাল হোসেন লিখন ।
অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, তার ঘোষের হাট বাজারে নির্বাচনী অফিসে স্বতন্ত্র চেয়ারমান প্রার্থী লিখনের কর্মীরা হামলা ভাংচুর মারধর করেছে। এসময় তার ২০ কর্মী আহত হয়েছে বলেও তিনি দাবী করেন। এ ব্যাপারে চরফ্যাসনের দুলার হাট থানার ওসি  মো: আনোয়ারুল হক  পুলিশের উপস্থিতিতে হামলার কথা অস্বীকার করে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তবে রবিবার রাতে হামলা ভাংচুরের ঘটনায় দুই পক্ষ এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর চরফ্যাশন উপজেলার নিলকমল সহ ৩ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...