বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২২ রাত ১০:০২
৮৮৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় আব্দুল ওয়াদুদ নামে এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মাতাব্বর (৬৭), তার ছেলে গোলাম রাব্বি রাজিব (৩৩) ও জুলকার নাঈম সাকিব (২২) আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। আহতরা ভোলার দৌলতখান চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপাতা গ্রামের মাতাব্বর বাড়ির বাসিন্দা। এ ঘটনায় দৌলতখান থানায় মামলা হলেও পুলিশ এখনো কোন আসামীকে আটক করেনি।
আহত মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ ও তার ছেলে গোলাম রাব্বি রাজিব জানান, এবছর জানুয়ারি মাসে তার ছেলে গোলাম রাব্বি রাজিব ৩ লাখ টাকার দিয়ে ১৬ শতাংশ জমি ক্রয় করেন ফরমুজল হকের কাছ থেকে। পরে ওই জমি চৌহদ্দি দিয়ে বুঝিয়ে দেয়। এরপর জমিতে ধান চাষ করান চাষীদের দিয়ে। কিন্তু গত ১৬ ডিসেম্বর শুক্রবার দুপুরের দিকে মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ তাদের ওই জমিতে ধান কেটে আট বাঁধার সময় বাঁধা দেয় ফরমুজল হক ও তার ছেলেরা। তারা আমার ছেলে এই জমি ছেড়ে দিতে বলে। অন্য জায়গা থেকে জমি দিবে বলে। কিন্তু আমরা তাদের প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে ফরমুজল হক ও তার ছেলে রায়হান মোর্শেদ ও তামিমসহ তাদের সঙ্গীরা দাঁ ও রট দিয়ে এলোপাতালো মারধর ও কুপিয়ে জখম করে। পরে তাদের ডাকচিৎকারে তাদের পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ১৭ ডিসেম্বর আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ বাদী হয়ে ফরমুজল হক,রায়হান মোর্শেদ বাপ্পি, সেকান্দার, রানী বেগমসহ ৮ জনের বিরুদ্ধে দৌলতখান থানায় একটি মামলা করেন। তবে পুলিশ এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে অভিযুক্ত ফরমুজল হক অভিযোগ অস্বীকার করে জানান, তাদের ওই স্থান থেকে জমি দিবো এমন চুক্তি হয়নি। তারাও আমাদের উপর হামলা চালিয়েছে বলে দাবী করেন তিনি।
দৌলখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ জাকির হোসেন জানান, এ ব্যাপারে মুক্তিযোদ্ধার পরিবার থেকে গত ১৭ ডিসেম্বর শনিবার মামলা করেছেন। বিষয়টি তদন্ত চলছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত