বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:৪৯
৪২৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এম্বুল্যান্স-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মোসলেউদ্দিন (৩৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশায় থাকা আরও ২ যাত্রী।
রবিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোল্লার হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোসলেউদ্দিন দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুবি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই জসিম জানান, বোরহানউদ্দিন বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি মোল্লার হাট বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। অটোরিকশাটি মোল্লার হাট বাজার সংলগ্ন এলাকায় গিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বেসরকারি এম্বুল্যান্সের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটির একটি লোহার পাইপ ভেঙে চালকের শ্বাসনালীতে ডুকে শ্বাসনালী ছিঁড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশাটিতে থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি। ঘাতক এম্বুল্যান্সটিতে করেই চালকের লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
এসআই জসিম আরও জানান, ঘটনাস্থল বোরহানউদ্দিন উপজেলায়। এ ঘটনায় বোরহানউদ্দিন থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. রাজিব হোসেন জানান, তিনি এ ঘটনাটির সম্পর্কে অবগত নন। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত