অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় অসুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২২ রাত ১১:৫২

remove_red_eye

৩৭৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলায় বিজয় উৎসবের অংশ হিসেবে শনিবার দুপুরে বাধক্কজনিত ও অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে ।  মুক্তিযোদ্ধা সংসদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগ এমন উদ্যোগ গ্রহণ করেন। প্রথম দিনে ৮ জন বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে এই চেয়ার দেয়া হয়। এরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ আহম্মেদ মিয়া, মাওলানা মোঃ জয়নাল আবদিন , অজিউল্লাহ মিয়া, মতিউর রহমান মোঃ রুহুল আমিন, আব্দুল খালেক, আব্দুল ওহাব খান, মোঃ আব্দুল গনি হাওলাদার। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অহিদুর রহমান জানান,জেলা সদরসহ জেলায় অনেক মুক্তিযোদ্ধা বয়সের ভারে এখন চলাচল অক্ষম হয়ে পড়েছেন। অনেকে অসুস্থ্য। এমন মুক্তিযোদ্ধাদের জন্য তারা হুইল চেয়ার দেয়ার প্রস্তাব করলে জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী বিজয় দিবস উপলক্ষে তাৎক্ষকি হুইল চেয়ার বিতরণ করার জন্য সমাজসেবা উপ-পরিচালককে নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন হুইল চেয়ারগুলোতে মুক্তিযোদ্ধাদের বসিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ অহিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, বীর মুক্তিযোদ্ধা গোপাল সাহা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক হাসিব রহমানসহ মুক্তিযোদ্ধারা। ইউএনও তৌহিদুল ইসলাম জানান, বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের যখন যা কিছু প্রয়োজন হবে , তারা তা দেয়ার চেষ্টা করে যাবেন।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...