বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে মার্চ ২০১৯ রাত ১০:২৫
১০১৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় রাস্তার পাশ থেকে ৩৬টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় রাস্তার যায়গা দখল করে দোকান নির্মান করায় মো. ইব্রাহীম নামের এক ব্যবসায়ীকে এক মাসের জেল ও আরও সাত ব্যবসায়ীকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. কাওছার আহমেদ এ আদেশ প্রদান করেন।
জানাযায়, বুধবার সকাল থেকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় রাস্তার দুই পাশ থেকে দখলদারদের উচ্ছেদ অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। এসময় সরকারি জমি থেকে ছোট-বড় ৩৬টি দোকান উচ্ছেদ করা হয়। এবং অবৈধভাবে সরকারি জমি দখল করায় মো. ইব্রাহীম নামের এক জনকে এক মাসের জেল ও মো. আলমগীর, মাহবুবুর রহমান, মো. হারুন অর রশিদ, আফসার উদ্দিন, মো. হোসেল, মো. জসিম, মো. মানসুরকে সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
ভোলা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন জানান, দীর্ঘ দিন ধরে ভোলার বাংলাবাজারে রাস্তার জমি দখল করে এলাকার লোকজন অবৈধভাবে দোকান উঠিয়ে ব্যবসা করে আসছে। তাই সকালে ভোলা জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন ও দৌলতখান উপজেলা প্রশসের যৌথ অভিযানে ওই এলাকার সরকারি জমিতে থাকা ৩৬টি দোকান ঘর উচ্ছেদ করা হয়। এবং এক ব্যবসায়ীকে এক মাসের কারদন্ড ও সাত ব্যবসায়ীকে মোট ৬২ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত