বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:০৪
৪২৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলা নীলকমল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রার্থী আলমগীর হাওলাদারের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখনের সমর্থকদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখন।
এ ঘটনায় মো. জিহাদ ও নয়নসহ স্বতন্ত্র প্রার্থীর ৭ সমর্থক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ইউনিয়নের ঘোষেরহাট বাজারে প্রচার-প্রচারণা চালানোর সময় এ হামলার ঘটনা ঘটে। দুলারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন লিখনের অভিযোগ, কয়েকদিন যাবত নৌকা পদপ্রার্থী আলমগীর হাওলাদারের সমর্থকরা তাঁর সমর্থকদের ওপর হামলা করে আসছেন। মঙ্গলবার সন্ধ্যায়ও তাঁর বাসার সামনের সিসিটিভি ক্যামেরা ভাংচুর করা হয়। এ ঘটনায় তিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর নির্বাচনী আচারবিধি ভঙ্গের দায়ে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অভিযোগের কোনো সুরাহা মিলছে না। বুধবার সকালেও আলমগীর হাওলাদারের সমর্থকরা ইউনিয়নের ঘোষেরহাট বাজার এলাকায় প্রচার-প্রচারণা চালানোর সময় তাঁর সমর্থকদের ওপর হামলা করেন। হামলায় তাঁর ৭ সমর্থক গুরুতর আহত হন।
হামলার বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মিটিংয়ের অজুহাত দেখিয়ে কল কেটে দেন।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বুধবার সকালের ঘটনায় দুলারহাট থানায় কোনো লিখিত অভিযোগ কিংবা মামলা দায়ের করা হয়নি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বুধবার বিকেলে ৫টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ, আসছে ২৮ ডিসেম্বর এ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত