অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে চোরাই গাভীন গরুর মাংস উদ্ধার, আটক-২

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:৩৪

remove_red_eye

৪৭৮

 দৌলতখান সংবাদদাতা:  ভোলার দৌলতখানে চোরাই গাভীন গরু জবাই  করে মাংস বিক্রির উদ্দেশ্যে বাজারে নেয়ার প্রস্তুতির প্রাক্কালে ২ জনকে আটক করেছে পুলিশ। গাভীর মালিক উপজেলার চরপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাতাব্বর বাড়ির আবদুর রহিম জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে চারটার সময় তার স্ত্রী ঘুম থেকে জেগে ওঠে গোয়াল ঘরে গিয়ে দেখে ৩টি গাভীর মধ্যে ৬ মাসের একটি গাভীন গরু ও একটি বাছুর নেই। খুঁজতে খুঁজতে লোকজন বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে গাভীটি জবাই কৃত অবস্থায় পার্শবর্তী ইউনিয়নের চরখলিফার হেলিপ্যাড সংলগ্ন রত্তন বেপারীর বাড়িতে কসাই রিপনের উপস্থিতিতে পায়। গাভীটি চিহ্নিত করলে এসময়  কসাই রিপন জবাইকৃত মাংস রেখে পালিয়ে যায়। দলিল উদ্দিন খায়ের হাট বাজারে স্থানীয়রা চোরাই গরু বহন করে আনা একটি কাভার্ড ভ্যান ( যার নং- ঢাকা মেট্রো-ন-১৩-৬৩১৯) সহ ২জনকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে টহল পুলিশের দায়িত্বে থাকা এস আই সোলাইমান সংগীয় ফোর্স নিয়ে কাভার্ড ভ্যানসহ রুবেল ও আমান নামে ২জনকে আটক করে।  পুলিশ জবাইকৃত গরুর মাংস, একটি গরুর বাছুর জব্দ করে থানায় নিয়ে আসে।
 দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় স্থানীয়রা কাভার্ড ভ্যান আটক করে থানায় ফোন করলে মোবাইল ডিউটিতে থাকা এস আই সোলাইমান সংগীয় ফোর্স নিয়ে ১টি কাভার্ড ভ্যান সহ রুবেল ও আমান নামে ২জনকে আটক করে।  এছাড়া জবাইকৃত গরুর মাংস ও একটি গরুর বাছুর জব্দ করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি চুরি মামলা রুজু হবে এবং চোরাই গরু ক্রয়- বিক্রির অপরাধে আটককৃত দুইজনসহ কসাই রিপন ও  সবুজকেও আসামী করা হবে। এছাড়া আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে তদন্ত সাপেক্ষে তাদেরকেও আসামী করা হবে। স্থানীয় লোকজন জানায়,  উপজেলায় প্রতিদিন অনেক গরু জবাই করা হয়। এসব গরু জবাই করার পূর্বে ও পরে প্রাণী সম্পদ অফিসের দায়িত্বপ্রাপ্তরা ও স্যানেটারী ইন্সপেকটরের তদারকী করার কথা থাকলেও এ ব্যাপারে তারা অনেকটাই উদাসীন। ফলে অসুস্থ, গর্ভবতী ও চোরাইগরু জবাই করা এসব গরুর মাংস অবাধে বিক্রি করে বাণিজ্য করছে  কসাইরা।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...