অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলা-ঢাকা নৌ রুটে যাত্রী সংকট কয়েকটি লঞ্চের যাত্রা বাতিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:৫৭

remove_red_eye

৩৮৪

মোঃ ইসমাইল: ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র যাত্রী সংকটের কারনে কয়েকটি লঞ্চ যাত্রা বাতিল করেছে। তবে দুই চারটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও যাত্রী ছিলো অনান্য দিনের তুলনায় এক চতুর্থাংশ। শুক্রবার দুপুর থেকে ভোলার খেয়াঘাট ও ইলিশা লঞ্চঘাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে। লঞ্চ মালিক পক্ষ বলছে, যাত্রী কম থাকায় কিছু কিছু লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এছাড়ও যাত্রীদের ভোগান্তীর কথা চিন্তা করে কয়েকটি লঞ্চ ৫০-৬০ জন যাত্রী নিয়েও ছেড়ে গেছে।
দুপুরের দিকে ভোলার ইলিশা লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, ঘাটে কোনো যাত্রী নেই। অথচ অনান্য দিন এ ঘাট দিয়ে হাজারেরও অধিক যাত্রী ঢাকা- ভোলা যাতায়াত করেন। ঘাটে নোঙর করা এমভি কর্ণফুলী-৩ লঞ্চের স্টাফদের সাথে কথা বলে জানা যায়, লঞ্চটি সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মাত্র ২৫-৩০জন যাত্রী হওয়ায় তারা যাত্রা বাতিল করেছেন। এছাড়াও ইলিশা থেকে দুপুর ১টার দিকে এমভি দোয়েল পাখি-১ লঞ্চটি প্রায় ৭০-৮০জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। যাত্রী সংকটে গ্রীণ লাইন-২ লঞ্চটি দুপুর আড়াইটায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ঢাকা থেকেই আসেনি। এর পর দুপুর ৩টার দিকে ৫০ জনের মতো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এমভি কর্ণফুলী-১৪ লঞ্চটি।
অপর দিকে ভোলা খেয়াঘাট থেকে প্রতিদিন দুইটি করে লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও শুক্রবার সন্ধ্যায় একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ঘাটে প্লেস করে। কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪৫ থেকে ৫০ জন যাত্রী রঞ্চে ওঠেছে এবং একটি মাত্র কেবিন বুকিং হয়েছে। এ লঞ্চটিও ঢাকায় যাওয়া নিশ্চিত না বলে জানান লঞ্চের স্টাফরা।
 ব্রাদার্স নেভিগেশন কোম্পানির ভোলা অফিসের ব্যবস্থাপক মো. আলাউদ্দিন জানান, প্রতিদিন ভোলার ইলিশা ও খেয়াঘাট থেকে তাদের তিনটি করে লঞ্চ ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু শুক্রবার সকাল থেকে এ যাত্রী কম থাকায় তাদের ইলিশা-ঢাকা রুটের এমভি কর্ণফুলী-৩ লঞ্চটি ছেড়ে যায়নি। আবার বিকেল ৩টার দিকে মাত্র ৫০ জন যাত্রী নিয়ে এমভি কর্ণফুলী-১৪ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও সন্ধ্যায় ভোলার খেয়াঘাটে এমভি কর্ণফুলী-৯ লঞ্চটি নোঙর করে আছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪৫ থেকে ৫০ জন যাত্রী ও একটি মাত্র কেবিন বুকিং হয়েছে। এ অবস্থা হলে সেটিরও যাত্রা বাতিল করতে হবে।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ) ভোলা বন্দরের সহকারি পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, অন্যান্য দিনে তুলনায় যাত্রী কম থাকায় ঢাকাগামী কয়েকটি লঞ্চ যাত্রা বাতিল করেছে। তবে এখনো খেয়াঘাটে একটি লঞ্চ ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে নোঙর করে আছে। তবে যে যাত্রী দেখা যায়া এতে সেটির যাত্রা বাতিল হতে পারে। এমনিতে কোনো ধরণের নিষেধাজ্ঞা বা অবরোধ নেই।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...