অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসার অভিযোগে নারীসহ আটক-৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:১৮

remove_red_eye

৮৭৪

ইব্রাহিম আকতার আকাশ: ভোলায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দেহব্যবসা করার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ১ খদ্দরসহ ৪  পতিতাকে আটক করেছে। তাঁরা শহরের একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত এ ব্যবসা চালিয়ে আসছে।

বৃহ¯পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের বাংলা স্কুল মোড় আমানত পাড়ার মৃত কামাল সিকদারের ফ্ল্যাট বাসা থেকে তাদেরকে  আটক করা হয়।ভোলা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।আটককৃতরা হলেন- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পাওতা থানা এলাকার (ছদ্মনাম) ছফুরা বেগম ওরফে রিনা, লাভনী
আক্তার ওরফে পান্না, সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তানিয়া আক্তার, বরিশাল জেলার গৌরনদী থানার আদুনা গ্রামের আফরিন ওরফে সালমা এবং ভোলার চরনোয়াবাদ ৪ নম্বর ওয়ার্ডের আলতাব হোসেনের ছেলে সালাম ওরফে দুলাল।
ডিবির অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, দীর্ঘদিন যাবত ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের নাজিম নামে এক ব্যাক্তি আটককৃত পতিতাদের দিয়ে ওই ফ্ল্যাট বাসাটি ভাড়া নিয়ে দেহব্যবসা চালিয়ে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বৃহ¯পতিবার দুপুরে ওই বাসায় অভিযান চালায়। অভিযানে ১ খদ্দরসহ ৪ পতিতাকে আটক করা হয়। তবে নাজি কে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের অভিযান চালছে। অপর দিকে গ্রেফতারকৃত ৫জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...