অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২২ সকাল ১০:৪৪

remove_red_eye

৫০৭

লক্ষ্মীপুরে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ মামলায় মাহবুব আলম শিফুল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে অভিযুক্ত মাহবুব আলম শিফুলের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগীর পরিবার।

গ্রেপ্তার হওয়া মাহবুব আলম শিফুল কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামের বাসিন্দা বাচ্চুর ছেলে। তিনি নবগঠিত কমলনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ মাস ধরে ভয়ভীতি দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করছিলেন মাহবুব আলম শিফুল। গত সোমবার আবারো ওই কিশোরীকে ধর্ষণ করতে গেছে বিষয়টি কিশোরীর চাচী দেখে ফেলেন। পরে কিশোরীর চাচি চিৎকারে করতে শুরু করছে স্থানীয় লোকজনরা এগিয়ে আসেন। এসময় মাহবুব আলম শিফুল পালিয়ে যান। এই ঘটনায় গতকাল মঙ্গলবার ওই কিশোরীর চাচী বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এই মামলায় রাতে মাহবুব আলম শিফুলকে গ্রেপ্তার করে পুলিশ।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, বাক প্রতিবন্ধীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। 

রাইজিংবিডি.কম

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...