অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা সরকারি কলেজে দুর্নীতি বিরোধী আলোচনা সভা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০১৯ রাত ০১:১৯

remove_red_eye

৯৯৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক \   দুর্নীতি করবো না ,সইবোনা , মানবোনা । দুর্নীতি প্রতিরোধে ছাত্র শিক্ষক একসাথে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৯ উপলক্ষে  ভোলা সরকারি কলেজে দুর্নীতি বিরোধী  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। রবিবার সকাল ১১টায় ভোলা সরকারি কলেজের বিজ্ঞান ভবনের ছাত্র মিলনায়তনে  দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক)  আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জেলা দুপ্রকের সভাপতি হোসনে আরা বেগম চিনুর সভাপতিত্বে দুর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: গোলাম জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জামাল হোসেন , উদ্ভিদ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আবদুল গফুর, ভোলা জেলা  দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব মো: ফয়সেল ।

জেলা দুপ্রকের সদস্য প্রভাষক কামরুল আহসান ও মো: হোসেনের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী শরিফ ইবনে জাহাঙ্গির আলম, বেলায়েত হোসেন  ।

আলোচনায়  বক্তরা বলেন , দুর্নীতি একটি জাতির উন্নতির মূল অন্তরায়। দুর্নীতিগ্রস্থ জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না । বর্তমানে আমাদের সমাজের উপর তলা থেকে নিচ প্রতিটি রন্ধে রন্ধে  দুর্নীতিগ্রস্থ । এই দুর্নীতি প্রতিরোধ না করতে পারলে আমরা দেশ কে উন্নত করতে পারব না । তাই এই দুর্র্নীতির লাগাম টেনে ধরতে হবে। সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো: গোলাম জাকারিয়া বলেন , দুর্নীতির কারনে আমাদের দেশ উন্নয়নের কাঙ্খিত লক্ষে পৌছতে পারছে না । তাই এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে । দূর্নীতি প্রতিরোধ করতে হবে । তোমরা ছাত্ররা যদি দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাহলে এই সময় এই দুর্নীতি নামক বিষ ফোড়াকে র্নিমুল করা সম্ভব হবে ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...