অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় কৃষি উদ্যোক্তা উন্নয়ন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২২ রাত ০৯:৫২

remove_red_eye

৩৫৬

অচিন্ত্য মজুমদার: কৃষিউৎপাদন বৃদ্ধি এবং চাষাবাদকে আরো লাভজনক করার পাশাপাশি কৃষকদের দক্ষতা বাড়াতে ভোলায় কৃষি উদ্যোক্তা উন্নয়ন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় শহরের সার্কুলার রোড কৃষি বিপণন অধিদপ্তরের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ভোলা কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজিত এই প্রশিক্ষণে কৃষি উদ্যোক্তা, কৃষক ও ব্যবসায়ীসহ ৩০ জন অংশগ্রহণ করেন।
ভোলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মোস্তফা সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কৃষি বিপণন কর্মকর্তা এসএম মাহাবুব আলম। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবির, খুলনা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ নুর হাসানসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, কৃষিউৎপাদন বৃদ্ধি এবং চাষাবাদকে আরো লাভজনক করতে কৃষকদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। এছাড়াও পণ্যকে প্রক্রিয়াজাতকরণ করার জন্য তাদের উন্নত ধারণা থাকা দরকার। আর তা প্রয়োগের মাধ্যমেই পণ্যকে গুণগত করা যাবে। এতে ভোক্তাদের আগ্রহ বাড়বে। ফলে এর প্রভাব পড়বে হাট-বাজারে। সেই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...