অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাসনে যুবদলের মিছিলে  হামলা আহত ২০

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২২ রাত ০৯:৪৭

remove_red_eye

৩৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার চরফ্যাসন উপজেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদলের অন্তত ২০ জন নেতা কর্মী আহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।  
চরফ্যাসন উপজেলা যুবদলের নব গঠিত কমিটির আহ্বায়ক প্রিন্স মহাজন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরফ্যাসন বাজারে শুভেচ্ছা মিছিল বের করা হয়। ওই মিছিলে হামলার ঘটনা ঘটে।
প্রিন্স অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে চরফ্যাসনের যুবলীগ, ছাত্র লীগ ও শ্রমিক লীগের নেতা কর্মীরা হামলা করেছে। হামলায় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবান জাবির, উইনিয়ন ছাত্রদের  সাবেক সাধারণ সম্পাদক ফুয়াদ মালতিয়া, যুবদল নেতা শাহাবুদ্দীন,  হেলাল, আলামিনসহ অন্তত ২০ জন নেতা কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত ৭ জনকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান, হামলার বিষয়ে তাদের কিছু জানা নেই। তবে বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
চরফ্যাসন থানার ওসি জানান, হামলার কোন ঘটনা জানা নেই।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...