বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২২ রাত ০৯:৪১
৪০১
অবৈধ জাল ও ট্রলার জব্দ
হাসনাইন আহমেদ মুন্না : ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে জাটকা (ছোট ইলিশ) শিকারের দায়ে ৮ জেলেকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার রাত ১০ টার দিকে মৎস্য বিভাগের উদ্যেগে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৮ জেলে আটক ও ৫ টি ট্রলার এবং দুটি চর থেকে প্রায় ২০ হাজার মিটার অবৈধ মশারীর জাল জব্দ করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জসিমউদ্দিন জেলেদের এই অর্থদন্ড প্রদান করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, জাটকা শিকারের দায়ে ৮ জেলেকে এক হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ৫টি ট্রলার নিলামে ২ লাখ ৩৫ হাজার টাকা বিক্রি করা হয় ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে কোষ্টগার্ডের একটি দল সহায়তা করে বলে জানান তিনি।
উল্লেখ্য, ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের এক নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই সময়ে জাটকা ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ দন্ডনীয় অপরাধ।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত