দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২২ রাত ০৯:৪০
৪২০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করে ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (অঃদঃ) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সাংসদ (এমপি) আলী আজম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রাজ্জাক শশী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, দৌলতখনা থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক ও হাজীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান টিপুসহ যুবলীগ, শ্রমিকলীগ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে উপজেলার কমান্ডারসহ সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড তুলে দেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন। স্বাধীনতার ৫০ বছর পরেও মুজিব শতবর্ষে আজ তাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করার মধ্যে দিয়ে সম্মানিত করা হচ্ছে। পৃথিবীর যেকোনো রাষ্ট্রে মুক্তিযোদ্ধাদের এই কার্ডের মাধ্যমে সুবিধা দেওয়া হবে। এ সার্টিফিকেট ও আইডি কার্ড মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত