অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উপলক্ষে ভোলায় র‌্যালী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০১৯ বিকাল ০৫:১৯

remove_red_eye

১৮২৯

 

বাংলার কন্ঠ প্রতিবেদক : ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি এ স্লোগান নিয়ে আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উপলক্ষে ভোলায় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গজনবী ষ্টেডিয়াম থেকে র‌্যালীটি বের হয়। র‌্যালীতে ভোলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন,যুগ্ন সম্পাদক রবিন চৌধুরী,রাজিব চৌধুরীসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াররা অংশ নেয়। পরে র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ।