অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে কমল ঘোষের বসতঘর পুড়ে ছাই

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২২ রাত ০৯:৫৪

remove_red_eye

৪৭১

দৌলতখান  সংবাদদাতা: ভোলার দৌলতখানের ব্যবসায়ী কমল চন্দ্র ঘোষের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে নয় টার দিকে  দৌলতখান পৌরসভার ৬ নং ওয়ার্ডের হিন্দু কলোনিতে ভয়াবহ আগুন লাগার এঘটনা ঘটে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কলোনিসহ এলাকার লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রæত আগুন নিয়ন্ত্রনে আনে। এতে আগুনে পুড়ে যাওয়া ঘর সংলগ্ন কলোনির আশপাশ এলাকার অন্যান্ন বসত ঘর আগুন থেকে রক্ষা পায়। আগুনে দৌলতখান সরকারি হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নির্ঝর ও তার ছোট বোন শহিদ আবদুল হামিদের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী চৈতীর স্কুলের বই, খাতা  আসবাবপত্রও আগুনে পুড়ে গেছে। আগুনে  বসত ঘর, কাপড়চোপড়, নগদ টাকা, ঘরে থাকা স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা ও কমল ঘোষ জানায়, বাজার থেকে এলপি গ্যাসের বোতল আনার পর চুলার সাথে সংযোগ দেয়ার সময় ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। ওই সময় রান্না ঘরে লাকরির চুলায় আগুন জ্বালিয়ে রান্নাবান্নার কাজ চলছিল।  সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মাকসুদুর রহমান বাহার, কাউন্সিলর ফয়েজ উল্লাহ, হিন্দু, বৌদ্ধ- খৃষ্টান পরিষদের নেতা অশিত রজ্ঞন দাস আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ঘর পরির্দশন করেছেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...