অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনের ফায়ার সার্ভিস গাড়ির ধাক্কায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০১৯ রাত ০৮:০০

remove_red_eye

১২২৫

তজুমদ্দিন প্রতিনিধি || ভোলার তজুমদ্দিন উপজেলার ফায়ার সার্ভিস গাড়ির ধাক্কায় মোঃ জাকির হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রামের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোঃ মমিম (৩০) নামে আরো এক শ্রমিক আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
নিহত জাকির ভোলা সদর উপজেলার জামিরা চতা এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে ও আহত শামিম একই এলাকার রতন ফলিফার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়কের বাবড়ি মসজিদ এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ী ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হোন্ডারোহী মোঃ জাকির (৪০) নিহত হয়। এবং শামিম (৩০) গুরুতর আহত হয়। তারা তজুমদ্দিনে মডেল মসজিদ নির্মাণ কাজে নিয়োজিত ছিলো। পরে ফায়ার সার্ভিসের অপর একটি গাজী দুইজনকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতলের মেডিকেল অফিসার ডা. হাসান শরীফ জানান, ফায়ার সার্ভিস কর্মিরা সকাল ৭টা ৫মিনিটে দুইজনকে হাসপাতালে নিয়ে আসে। জাকিরকে মৃত অবস্থায় পাওয়া গেছে আর শামিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা রেফার করা হয়েছে। তজুমদ্দিন ফায়ার ষ্টিশন লিডার মোঃ কামাল হোসেন জানান, নিয়মিত রোড টেস্টোর অংশ হিসাবে ভোরে ফায়ার সার্ভিসের গাড়ী বের হয়েছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তজুমদ্দিন থানার অফিসার ইনজার্চ ফারুক আহম্মদ জানান, ফায়ার সার্ভিসের গাড়ীর সাথে দূর্ঘটনায় নিহত একজনের লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে পোষ্টমর্টেমের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...