অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৩৭ হাজার কৃষক পাচ্ছেন বীজ-সার প্রণোদনা

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২২ রাত ১০:১৬

remove_red_eye

৩৭০

হাসনাইন আহমেদ মুন্না:  ভোলার ৭ উপজেলায় চলতি মৌসুমে ডাল ও তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৭ হাজার ৬৫০ কৃষককে বীনামূল্যে বীজ সার প্রণোদনা দেওয়া হচ্ছে। এসব ফসলের মধ্যে গম, ভূট্রা, সরিষা, সূর্জমূখী, চিনাবাদাম, সয়াবিন, মুগডাল ও খেসারী ডাল রয়েছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমির অনুকূলে একটি ফসলেরে জন্য এসব বীজ-সার পাচ্ছেন। ইতোমধ্যে এসব প্রণোদনা বিতরণ শুরু হয়েছে।
কৃষি বিভাগ জানায়, এসব ফসলের পরিমাণমত বীজের পাশাপাশি প্রত্যেক কৃষক ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে পাচ্ছেন। এছাড়া জেলার মোট কৃষকের মধ্যে সদর উপজেলায় প্রণোদনা পাচ্ছে ৭ হাজার কৃষক, দৌলতখানে ৩ হাজার ৭’শ, বোরহানউদ্দিনে ৪ হাজার ৪’শ, তজুমদ্দিনে ৩ হাজার ২’শ, লালমোহনে ৩ হাজার ৭’শ ৫০, চরফ্যাশনে ১২ হাজার ৫’শ ও মনপুরা উপজেলায় ৩ হাজার ১’শ জন কৃষক রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী উদ্বিদ সংরক্ষণ অফিসার মো: হুমায়ুন কবির জানান, তেল ও ডাল জাতীয় ফসলের ঘাটতি কাটিয়ে উৎপাদন বৃদ্ধি করার জন্যই কৃষকের মাঝে এসব বীজ-সার প্রদান করছে সরকার। সরকারিভাবে প্রণোদনা প্রাপ্তীর মাধ্যমে উৎসাহ বাড়বে কৃষকের। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব প্রণোদনা বিতরণ কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...