অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

সমস্যা বাম কানে, ডান কানে সার্জারি করে নিবন্ধন স্থগিত চিকিৎসকের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২২ দুপুর ১২:৩৪

remove_red_eye

৪৪৩

ভুল চিকিৎসা ও রোগীর প্রতি অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানীর ইমপালস হেলথ সার্ভিসেস অ্যান্ড রিচার্স সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক ডা. আলী জাহীর আল আমীনের নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

শনিবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএমডিসির  ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন। 

আলী জাহীর আল আমীনের বিএমডিসির নিবন্ধন নম্বর এ-১২৬৮৮। তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ১১ মার্চ ইমপালস হাসপাতালের তেজগাঁও সেন্টারে কানের অস্ত্রোপচারের জন্য ভর্তি হন মোমেনা হক মুন নামে এক নারী। ৩৮ বছর বয়সী ওই নারীর সমস্যা ছিল বাম কানে। কিন্তু ভুলে ডান কানের অস্ত্রোপচার করেন অধ্যাপক আলী জাহীর। এতে করে রোগীর মুখের আকৃতি বাঁকা হয়ে যায়। কিন্তু রোগীর স্বজনকে মিথ্যা তথ্য দেন তিনি।

পরে বিএমডিসি বরাবর ভুল চিকিৎসার অভিযোগ করেন রোগীর স্বামী জিয়াউর রহমান ভূঁইয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আড়াই বছরের বেশি সময় তদন্ত করে ঘটনার সত্যতা পায় বিএমডিসি। একই সঙ্গে আলী জাহীরের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়। গত ৩১ অক্টোবর ভুল চিকিৎসার অভিযোগের বিষয়ে বিএমডিসির কাছে লিখিত জবাব দেন ওই চিকিৎসক। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি বিএমডিসি।

উল্টো চিকিৎসায় যথেষ্ট অবহেলা ও গাফিলতি ছিল তা প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। এ কারণে বিএমডিসি আইন, ২০১০ (৬১ নম্বর আইন)-এর ২৩ (১) ধারা অনুযায়ী আলী জাহীরের বিএমডিসির নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...